বানিয়াচং প্রতিনিধি

২৫ জুন, ২০১৭ ০০:০০

বানিয়াচংয়ে লুটন সিটি ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের সৌজন্যে ও আমরা ক’জন এর আয়োজনে বানিয়াচংয়ে ৪০জন গরীব,অসহায় ও দু:স্থদের মধ্যে রমজান ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ জুন) বিকাল সাড়ে ৩টায় বানিয়াচং মিয়াখানীস্থ খান বাড়িতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে,চাল,তেল,ডাল,পেঁয়াজ,চিনি ও ময়দা।

হবিগঞ্জ এলায়েন্স লুটন, ইউকে দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে দেশের বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ে কম্পিউটার প্রদানসহ শ্রেণীকক্ষ নির্মাণ করে আসছে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি হেমায়েত আলী খান, সহ-সভাপতি শেখ জোবায়ের জসিম, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন সুমন, কোষাধ্যক্ষ মো.আশিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাসুদ উল্লাহ খান সাজ্জাদ, চাকুরীজীবী শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত