২৫ জুন, ২০১৭ ২২:৩২
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ২০১২ সালের ২৩ এপ্রিল আন্দোলনে নিহত যুবদল নেতা মনোয়ার, ছাত্রদল নেতা সেলিম, জাকির এবং বিএনপির আহত ও হত-দরিদ্র পরিবারবর্গকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রোববার (২৫জুন) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানাস্থ ইলিয়াস আলীর বাড়িতে এ আর্থিক অনুদান প্রদান করেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা।
অনুদান প্রদানকালে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. মঈনুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী, জেলা বিএনপির সদস্য ও খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপি নেতা জামাল আহমদ, আবদুল কুদ্দুছ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, খালেদ আহমদ, ইমরান আহমদ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য