২৫ জুন, ২০১৭ ২৩:১৭
হবিগঞ্জের চুনারুঘাটে পৌরসভার বিভিন্ন সড়কে নান্দনিক সড়ক বাতির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জুন) সন্ধ্যায় সড়ক বাতির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজাম মুনিরা।
সড়ক বাতির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর মেয়র মো. নাজিম উদ্দিন সামছু সভাপতিত্বে ও চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন প্রবাসী লিটন শেখ, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল জার্নাল, সিসিটিএন এর ব্যবস্থাপক নাসির উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুল খালেক আলাই মিয়া, লাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, পৌর যুবদল সাংগঠনিক জালাল উদ্দিন, পৌর ছাত্রদল যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম সুজন, ছাত্রদল নেতা শাহনেওয়াজ প্রমুখ।
উল্লেখ্য, চুনারুঘাটের পৌর মেয়র নাজিম সামছুর একান্ত উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের আগের সন্ধ্যায় এই সড়ক বাতির উদ্বোধন করা হয়।
আপনার মন্তব্য