১৬ মে, ২০১৫ ১৫:২৩
সিলেটে নারী উদ্যোক্তাদের সমস্যা–সম্ভাবনা ও এসএমই ব্যাংকিং বিষয়ক সেমিনার এবং নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর একটি হোটেলে মেলা ও সেমিনার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মো. আতিউর রহমান ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের এ্যম্বেসেডর পিয়েরে মায়ডন, সিলেট ওমেনস চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, চেম্বার সভাপতি সালাউদ্দিন আলী আহমদসহ বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা।
এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মো. আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র নারীদের জন্য নারীদের জন্য ১৫ শতাংশ বরাদ্দ রেখে ‘বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তা তহবিল’ নামে বিশেষ তহবিল গঠন করেছে।
এ বছর এপ্রিল পর্যন্ত ৪৭ হাজার উদ্যোক্তাকে ৫৬৬৫ কোটি টাকা পুন: অর্থায়ন করেছে। ফলে খুদে নারী উদ্যোক্তারা কমসুদে অধিক ঋণ সুবিধা পাচ্ছে। এ কারণে নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
দিনব্যাপী অুনষ্ঠিত মেলায় শতাধিক নারী উদ্যোক্তা তাদের হস্তশিল্প ও উৎপাদিত পণ্য প্রদর্শন করেন।
আপনার মন্তব্য