বিশ্বনাথ প্রতিনিধি

১৬ মে, ২০১৫ ১৬:১১

বিশ্বনাথে সৌদী প্রবাসীর বাড়িতে ডাকাতি

সিলেটের বিশ্বনাথে সৌদী প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে । ডাকাতদল প্রবাসীর ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইলসেটসহ ৯ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায় ডাকাদল। এসময় বাঁধা দিতে চাইলে ডাকাতদের হামলায় প্রবাসীর স্ত্রী রুশনা বেগম (৩৮) ও  ভাই সমছু মিয়া (৫০) আহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গমরাগুল গ্রামের সৌদি আরব প্রবাসী আলা উদ্দিনের বাড়িতে এঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রবাসীর স্ত্রী রুশনা বেগম জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল সেটসহ মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। এসময় তিনি ও তার দেবর সমছু মিয়া বাঁধা দিতে চাইলে ডাকাতদল তাদের হাত-পা বেঁধে মারধর করে আহত করে।

আপনার মন্তব্য

আলোচিত