২৮ জুন, ২০১৭ ২২:৩১
ঈদের ছুটিতে হাকালুকি হাওরে উপচেয়ে পড়া ভিড় পর্যটকদের ।
২৮ জুন (বুধবার) ফেঞ্চুগঞ্জ হাকালুকি হাওরের জিরো পয়েন্ট ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন স্থানের পর্যটকরা এসেছেন হাওর ভ্রমণে। অন্যান্য সময়ের তুলনায় লোকে লোকারণ্য হাকালুকি হাওরের জিরো পয়েন্ট এলাকা।
হাকালুকি হাওরে ঘুরতে আসা আসিফ রেজা জানান, এখানে সে আমার খুব ভাল লাগছে। তবে ব্যবস্থাপনা ভালো হলে ঘুরাফেরা আরও আরামদায়ক হত।
অন্য এক পর্যটক রায়হান মাহমুদ জানান, হাওর এলাকা খুবই সুন্দর। তবে এখানে খাওয়ার সুব্যবস্থা থাকলে আরও ভালো হত।
হাওর পাড়ের দোকানের ব্যবসায়ীরা জানান, অতি বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য হয়নি খুব একটা। এই কয়েকদিন যদি ভালো ব্যবসা হয়ন তবে হয়ত পরিবার নিয়ে কয়েকদিন ভাল থাকা যাবে।
হাওরের নৌকার মাঝিরা জানান, আমাদের এখানে প্রায় ২৫ থেকে ৩০ টা নৌকা আছে পর্যটকদের ঘুরাফেরার করার জন্য। এখন ঈদের মৌসুম, ব্যবসা মোটামোটি ভালো হচ্ছে।
উল্লেখ্য, হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। এর আয়তন ১৮,১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪,৪০০ হেক্টর। এটি মৌলভীবাজার জেলার় বড়লেখা (৪০%), কুলাউড়া (৩০%), এবং সিলেট জেলার় ফেঞ্চুগঞ্জ (১৫%), গোলাপগঞ্জ (১০%) এবং বিয়ানীবাজার (৫%) জুড়ে বিস্তৃত। ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশে।
এই হাওরে ৮০-৯০টি ছোট, বড় ও মাঝারি বিল রয়েছে। শীতকালে এসব বিলকে ঘিরে পরিযায়ী পাখিদের বিচরণে মুখর হয়ে উঠে গোটা এলাকা।
আপনার মন্তব্য