১৬ মে, ২০১৫ ২০:০০
বিজ্ঞানমনস্ক মুক্তচিন্তার লেখক-ব্লগার অনন্ত বিজয় দাশ’কে উগ্র-মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী জঙ্গিগোষ্ঠীর নির্মম হত্যার প্রতিবাদে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট, ১৭ মে রবিবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে।
শনিবার বিকাল ৫টায় অনন্ত হত্যার প্রতিবাদে কর্মসূচি গ্রহনের লক্ষ্যে এক জরুরী সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের সভাপতি অনুপ কুমার দেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত’র পরিচালনায় সভায় বক্তারা প্রকাশ্য দিবালোকে একজন মুক্তমনা লেখককে হত্যার তীব্র নিন্দা জানান। তারা উগ্র জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতা বন্ধে সাংস্কৃতিক জাগরণের আহবান জানান।
সভার শুরুতে অনন্ত বিজয়ের হত্যাজনিত অকাল মৃত্যুতে দাঁড়িয়ে একমিনিটের নিরব শোক পালন করা হয়।
জরুরী মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শামসুল বাসিত শেরো, অংশুমান দত্ত অজ্ঞন, মিশফাক আহমদ চৌধুরী মিশু, খোয়াজ রহিম সবুজ, মাধব রায়, বেলাল আহমদ, এনামুল মুনীর, ইন্দ্রানী সেন প্রমুখ।
সভায় বক্তারা শহিদ মিনারের জমায়েত ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার জন্য নাট্য-সংস্কৃতিকর্মীসহ মুক্তবুদ্ধির চিন্তায় বিশ্বাসী সকলের প্রতি আহবান জানান।
আপনার মন্তব্য