জগন্নাথপুর প্রতিনিধি

৩০ জুন, ২০১৭ ১৭:১২

জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক প্রধান আসামি সুবেল ওরফে সেবুল (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কেশবপুর নয়াবাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সেবুল পৌর শহরের কেশবপুর গ্রামের ইসকন্দর আলীর পুত্র।

অভিযানে নেতৃত্বদানকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম মিয়া জানান, আগামীকাল শনিবার (১ জুলাই) আসামিকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত