১৬ মে, ২০১৫ ২১:১৫
বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে ফিরে পাওয়ায় শোকরানা মাহফিল এবং নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার সহ নিখোঁজ সকল নেতাকর্মীর সন্ধান কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
শনিবার আসরের নামাজের পর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে শোকরানা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদির, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমাদ খসরু, জেলা শ্রমিক দল সভাপতি সুরমান আলী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান, সহ-সভাপতি ফখরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মোঃ সোহেল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম সম্পাদক নেছার আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন প্রমুখ।
আপনার মন্তব্য