নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০১৭ ১৩:০৬

ভূমিকম্পে কাঁপলো সিলেট

সিলেট অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রোববার দুপুরের দিকে এ ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়, আজ বেলা ১১টা ২৭ মিনিটে সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেট থেকে ২৮৩ কিলোমিটার দূরে, ভারতে।

আর্থকোয়েক ট্রাক ওয়েবসাইটে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মণিপুরে।

ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত