বিয়ানীবাজার প্রতিনিধি

০৪ জুলাই, ২০১৭ ১৬:৫৮

আ.লীগ সরকার দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায় : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘যখনই এদেশে দুর্যোগ আসে, ঠিক তখনই আওয়ামী লীগ সরকার জনগণের পাশে দাঁড়ায়। আওয়ামী লীগ সরকার বিগত দিনে জনগণের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পরিদর্শনের শিক্ষামন্ত্রী উপরোক্ত কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ত্রাণ বিতরণ চলছে। আরও ত্রাণ আসবে। যেকোন দুর্যোগে আওয়ামী লীগ সরকার পাশে ছিল পাশে থাকবে । সকলে মিলে বন্যা পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে। সরকার আপনাদের পাশে আছে। ‘বাংলাদেশ হচ্ছে দুর্যোগ ঝুঁকিপূর্ণ একটি দেশ। সরকার জনগণের জানমাল ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিকল্পিভাবে কাজ করছে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকার সচেষ্ট রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী গত ২ ও ৩ জুলাই গোলাপগঞ্জ উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। আজ মঙ্গলবার থেকে বিয়ানীবাজার উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন।

আপনার মন্তব্য

আলোচিত