ওসমানীনগর প্রতিনিধি

০৮ জুলাই, ২০১৭ ১৮:১৫

ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত

সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছে। নিহতের নাম সকিরুন বেগম (৪৪)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার চরাউন খুশহালপুর গ্রামের মোস্তাফা মিয়ার স্ত্রী।

শনিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মাইক্রো চালক ইব্রাহীম মিয়া (৪০) ও মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে।

আটককৃত চালক ইব্রাহীম নরসিংদী জেলার রায়পুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মন্নাফ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওসমানীনগর থানার অদূরে ভার্ড হাসপাতালের সামনে পথচারী সকিরুন বেগম রাস্তা পারাপারের সময় ঢাকাগামী দ্রুতগতির মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৪৬০৫) সকিরুন বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা পথচারী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, চালক ও মাইক্রো আটক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত