ডেস্ক রিপোর্ট

১৭ মে, ২০১৫ ১৯:৫৯

হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের আলোচনা সভা

বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার মির্জাজাঙ্গালস্থ সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ছাত্রলীগ নেতা শাফিল আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা প্রবাল চৌধুরী পুজন ও সজল দাস অনিকের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক যগ্ম আহবায়ক ও মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পিযুষ কান্তি দে, দক্ষিণ সুরমা থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক অলম, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও স্বেচ্ছাসেবকলীগ নেতা বিক্রম কর সম্রাট, শাহ নেওয়াজ আলম পলাশ, নির্মল সিংহ, সুমন সিংহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তপন চৌধুরী, ইমরান খান, খালেদ আজিজ, ঋষি কেশ দাশ জুলেয়, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব গাজি রাহুল, সাইফুল আলম, নূর আলম, শেখ লিপন, সাজু আহমদ, বাপ্পা, আনহার, নাইম, আশরাফ খান, বিপ্লব এষ, মনির, মুসলিম, ইমরান, জুনেদ, মঈনুল, মুরাদ, হেলাল, প্রনয়, মুনিম, নাহিদ, ফাহিম, শরিফ, জায়েদ, ইমন, সুমন, মামুন, রায়হান খান, এনামুল হক, আশীষ, রতন, ইকবাল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত