১৭ মে, ২০১৫ ২০:০৩
নারীর প্রতি সহিংসতারোধ, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে এক কর্মশালা রোববার ফেঞ্চুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার উদ্যোগে পাওয়ার প্রকল্পের আওতায় পুরান বাজার মডেল স্কুল উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর। এস,আই মোহাম্মদ আমির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পিপিএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জুবেদ আহমদ চৌধূরী শিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, জাতিসংঘের যুবসেচ্ছোসেবী রেজওয়ানা সুলতানা ইউএনএফপির জেন্ডার অফিসার রেজাউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি(তদন্ত) বজলার রহমান, শিক্ষক দেলওয়ার হোসেন, সেলিনা আচার্য, নাসিমা বেগম, আজিমা বেগম প্রমুখ।
আপনার মন্তব্য