বিশ্বনাথ প্রতিনিধি

০৯ জুলাই, ২০১৭ ১৬:৩২

বিশ্বনাথের দৌলতপুর আদর্শ স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর আদর্শ স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

রোববার (৯জুলাই) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে ‘দৌলতপুর যুব সংঘ’।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা যুক্তরাজ্য প্রবাসী এম.এ শহীদ চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সালে ৪৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হয় এই কলেজে। এ বছর ৫২ জন শিক্ষার্থীকে নিয়ে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন করা হলো। আমাদের লক্ষ্য থাকতে হবে এগিয়ে যাবার। শুধু উত্তীর্ণ হলেই চলবে না, আমাদের শিক্ষার্থীদের আদর্শবান হতে হবে। কোয়ালিটি এবং কোয়ান্টিটি বজায় রেখে দৌলতপুর এলাকায় শিক্ষার মানকে আর এগিয়ে নিতে হবে। সে জন্যে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে।

সংগঠনের সভাপতি হোসেন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের শিক্ষানুরাগী সদস্য আজম আলী মেম্বার, কলেজের সমাজসেবক আবুল বশর চৌধুরী, আরিফ উল্লাহ সিতাব, অধ্যক্ষ নিরঞ্জন কুমার দাস, সৌদি প্রবাসী আলহাজ্ব সিরাজুল ইসলাম, হাইস্কুলের শিক্ষক আজহারুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ক্বারি জাহেদুল ইসলাম জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সালিক মিয়া, দ্বাদশ শ্রেণির ছাত্রী তাসলিমা বেগম ও সাইফা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব হাজী ওয়াহাব উল্লাহ, শিক্ষানুরাগী আহাদ খান, রুশন মিয়া, জামাল মিয়া, জামাল উদ্দিন, তারিছ আলী, দরছ আলী, সমাজসেবক জাহেদ আলী, স্বর্ণালী যুব সংঘের সভাপতি লিটন মিয়া।

এ সময় সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমদ, অর্থ-সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক রুবেল মিয়া উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত