সিলেটটুডে ডেস্ক

১০ জুলাই, ২০১৭ ১৯:৫৪

নগরী থেকে যুবক নিখোঁজ

সিলেট নগরী থেকে এক যুবক নিখোজ হয়েছে। রোববার রাতে নগরীর বন্দরবাজারস্থ কুরিউল্লাহ মার্কেট এলাকা থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ আসাদুজ্জামান বাপ্পি (২৪) সিলেট নগরীর রায়নগর খারপাড়া ৩০ বাসার বদর উদ্দিনের পুত্র।

বাপ্পির পরিবারের সদস্যরা জানিয়েছেন, মোবাইল ফোন মেরামত করাতে গিয়ে সে নিখোঁজ হয়। এর পর থেকে তার মোবাইল ফোন-০১৭৩৩৬৯২২৬৮ বন্ধ রয়েছে। এব্যাপারে সিলেট কোতোয়ালি থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। কোন সন্ধান পাওয়া গেলে সিলেট কোতোয়ালি মডেল থানা অথবা তার পিতার মোবাইল নং- ০১৭১২১৭৬৭৬৪-যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত