নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০১৫ ১২:০৭

সিলেটে তাবলীগ জামায়াতের অনুসারিকে জবাই করে হত্যা (ভিডিও)

সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকায় ইব্রাহিম আবু খলিল (৫৫) নামক এক বৃদ্ধকে জবাই করে খুন করা হয়েছে। এসময় লুট হয় তার ঘরে থাকা ল্যাপটপ ও স্বর্ণ । সোমবার রাতের (রোববার দিবাগত রাতে) কোনো এক সময় এই হত্যাকান্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের ছেলে সাজিদ উদ্দিন জানান- রোববার দিবাগত রাতে খাওয়া-ধাওয়া সেরে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন ইব্রাহিম। সোমবার সকালে তার ঘরের দরজা খোলা পাওয়া যায়। ঘাতকরা ঘরে থাকা ল্যাপটপ ও স্বর্ণ নিয়ে গেছে বলে জানান সাজিদ। এসময় ঘরের খাটের নীচে হাত বাঁধা ও গলা কাটা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তার মুখের উপর একটি বালিশ চাপা দেয়াও ছিল। বিষয়টি পুলিশকে জানালে সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কাজ শুরু করে পুলিশ।

সাজিদ মিয়া আরো জানান- নিহত ইব্রাহিম তাবলীগ করতেন। গত দুই দিন আগে তিনি তাবলীগ শেষে ভারত থেকে দেশে ফিরেন। মৃতদেহটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যায় পুলিশ। 

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত