বড়লেখা প্রতিনিধি

১১ জুলাই, ২০১৭ ১২:১৪

বড়লেখায় মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে অবহিতকরণ সভা

মৌলভীবাজারের বড়লেখায় মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি ও এসএমসি’র অর্থায়নে সেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের আয়োজনে এবং নতুন দিন প্রকল্পের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে ষ্টেকহোল্ডারদের নিয়ে এ সভা হয়।
সোমবার (১০ জুলাই) দুপুর দেড়টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

এতে নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও নতুন দিনের জেলা টিম লিডার হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাছনা, প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: শাখাওয়াৎ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের হিসাবরক্ষক আবুল কালাম আজাদ, নতুন দিনের প্রোগ্রাম অফিসার (এমআইএস) মো. মাহবুবুর রহমান, প্রোগ্রাম অফিসার (মনিটরিং) সাইদুল হক, নতুন দিনের ফিল্ড সুপারভাইজার রেহানা বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত