মৌলভীবাজার প্রতিনিধি

১৮ মে, ২০১৫ ১২:১৬

মৌলভীবাজার থেকে যুবদল নেতা গ্রেফতার

মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল আলম নোমানকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। নুরুল আলম নোমান একটি সিআর (মারামারি) মামলার আসামি।

সোমবার ভোরে শহরের কাজিরগাও এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
 
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- তার বিরুদ্ধে ২০১৩ সালের সিআর মামলা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত