সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০১৭ ২৩:৩৭

‘ছাত্রলীগ-যুবলীগের চেয়েও স্বেচ্ছাসেবক লীগ সুশৃঙ্খল’

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ছাত্রলীগ, যুবলীগের চেয়েও সিলেটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অত্যন্ত সুশৃঙ্খল ও  সুসংগঠিত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অগ্রসৈনিক হয়ে সিলেটের রাজপথসহ সাধারণ মানুষের কল্যাণে যে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে তা উজ্জ্বল সম্ভাবনাময় দৃষ্টান্ত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন সুখী-সমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ বির্নিমানে আওয়ামী স্বেচ্ছাবেক লীগের অবদানও প্রসংশনীয়।

তিনি মঙ্গলবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুঁখে দিতে সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সতর্ক পর্যবেক্ষনতার সাথে খেয়াল রাখতে হবে যাতে দেশবিরোধী অপশক্তি কোন অংশ ছদ্ধবেশে দলের ভিতর প্রবেশ করতে না পারে।  

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, কেন্দ্রীয় সদস্য জামিল আহমদ, এডভোকেট কামাল উদ্দিন আহমদ, এডভোকেট বেলাল উদ্দিন, এডভোকেট ফখরুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ।

আপনার মন্তব্য

আলোচিত