নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০১৫ ১৫:২২

ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ইউনিটের মত বিনিময় সভা

 গত ১৮.০৫.২০১৫ তারিখ রোজ সোমবার ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ইউনিট কর্তৃক “প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধকল্পে করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা-২০১৫ সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের মধ্যে শিক্ষা ক্ষেত্রে জাতীয় সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করা ও সকল শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী নিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকার পূরণের জন্য ব্র্যাক সহযোগী হিসাবে দুর্গম এলাকা সমূহে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকায় অধিকতর মনোযোগ ও ব্যবস্থাগ্রহণের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক শিক্ষায় লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হতে পারে। তাই প্রয়োজন সরকারী বেসরকারী উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জনাব তাহমিনা খাতুন, উপ- পরিচালক, প্রাথমিক শিক্ষা, সিলেট। সভাপতিত্ব করেন জনাব মোঃ নুরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, সিলেট। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, পিটিআই সুপার, বিভিন্ন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ব্র্যাক শিক্ষা কর্মসূচির আ লিক ব্যবস্থাপকবৃন্দ, বিভিন্ন এনজিও এর কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন ও বিষয়বস্তু উপস্থাপনা করেন অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাক হেড অফিসের প্রতিনিধি শেখ বাবলুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক এর জেলা প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার।



আপনার মন্তব্য

আলোচিত