১২ জুলাই, ২০১৭ ২০:৪৮
ছাতকে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবিদ হোসেন (৪৮) কে গ্রেপ্তার করেছে জাউয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশ।
মঙ্গলবার রাতে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নির্মল চন্দ্র দেব ও এএসআই সমিরন দেব উপজেলার সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর গ্রামে আবিদ হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আবিদ হোসেন জিয়াপুর গ্রামের মৃত আশক আলীর ছেলে।
জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নির্মল চন্দ্র দেব জানান, সে একটি ছিনতাই মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
আপনার মন্তব্য