মৌলভীবাজার প্রতিনিধি

১৮ মে, ২০১৫ ১৬:১৮

যৌন নিপীড়নের সাথে সম্পৃক্তদের শাস্তির দাবীতে ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর কর্মসূচি

আজ (১৮ মে) মঙ্গলবার দুপুর ১১.৩০ টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ পহেলা বৈশাখে ঢাবি টিএসসিতে বর্বরোচিত যৌন নিপীড়নের সাথে সম্পৃক্তদের শাস্তির দাবীসহ ৬ দফা দাবীতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্ভোধন করে।

গণ-স্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু, সাবেক সভাপতি রমাপদ ভট্টাচার্য্য জাদু, উদীচী মৌলভীবাজারের সাধারন সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী ইমু, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ নাহা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত