সিলেটটুডে ডেস্ক

১৮ মে, ২০১৫ ২১:১৮

আকবেটের ‘সেন্টার ফর ওয়ার্কিং চিল্ড্রেন’ এর কার্যক্রম উদ্বোধন

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম একটি বড় সমস্যা। শিশুশ্রমে নিয়োজিতদের পড়াশুনা তাদের মৌলিক অধিকার। তাদের জীবনমান উন্নয়নে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যত। এই শিশুদেরকে পড়াশুনার জন্য আকবেটের স্কুলে পাঠাতে হবে। যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) এর উদ্যোগে সরকার ঘোষিত বিভিন্ন ঝুকিপুর্ণ কাজে নিয়োজিত শ্রমজীবি শিশুদের  জন্য পরিচালিত “শ্রমজীবি শিশুদের শিক্ষা ও জীবন-মান উন্নয়ন প্রকল্প” এর আওতায় “সেন্টার ফর ওয়ার্কিং চিল্ড্রেন” এর কার্যক্রম উদ্বোধনকালে বক্তারা একথা বলেন।

সোমবার নগরীর লাউয়াইস্থ বঙ্গবীর রোড এলাকায় উক্ত কার্যক্রম উদ্বোধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

আকবেট এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউসেপ-সিলেট এর ডিভিশনাল কো-অর্ডিনেটর মশিউর রহমান, বঙ্গবীর রোড ব্যাবসায়ী কমিটির সভাপতি আলকাছ মিয়া, সহ-সভাপতি শাহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাবেদ আহমদ লাকি, কালাম আহমদ কালা, আকবেটের শিক্ষক ও ফিল্ড অরগানাইযার আবুল কালাম আজাদ, আব্দুস সালাম প্রমুখ।

উক্ত কার্যক্রম উদ্বোধনকালে প্রায় শতাধিক শিশূদের মধ্যে শিক্ষা সামগ্রী তথা স্কুল ব্যাগ, বই-খাতা, কলম ইত্যাদি বিতরণ করা হয়। এই সেন্টার থেকে শ্রমজীবি শিশু ও তাদের ভাই-বোনদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনসহ তাদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও শিশূদের মা-বাবা ও অভিবাবকদের নিয়ে বিভিন্ন প্রকার সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে এবং নিয়োগকর্তাদের নিয়ে কাজে ঝুকি কমানোর উদ্দেশ্যে নিয়মিত ওয়ার্কশপ আয়োজন, নিরাপত্তা সামগ্রী বিতরণ ইত্যাদি কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখ্য, আকবেট এর আরও দুটি “সেন্টার ফর ওয়ার্কিং চিল্ড্রেন” নগরীর চালিবন্দর ও মেন্দিবাগ এলাকায় একই প্রকল্পের আওতায় পরিচালিত হয়ে আসছে।

সভার শেষে আলকাছ মিয়া এলাকার সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে আকবেটের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সকলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আকবেট এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম সেন্টার কার্যক্রমটি এলাকায় আরম্ভ করার ব্যাপারে সহযোগীতা করার জন্য বঙ্গ বীর রোড ব্যবসায়ী কমিটির সকল সদস্যবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানান ও উপস্থিত সকল ব্যাবসায়ীবৃন্দকে শ্রমজীবি শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে আহবান করেন।

আপনার মন্তব্য

আলোচিত