১৯ মে, ২০১৫ ১২:৩৪
মৌলভীবাজার শহর থেকে ইয়াবাসহ শাহজাহন চৌধুরী নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক শাহজাহান চৌধুরী (৩০) রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বালিগাঁও গ্রামের মৃত আছকর মিয়ার ছেলে। মঙ্গলবার ভোরে শহরের শমসেরনগর রোড থেকে তাকে আটক করা হয়।
মৌলভীবাজার মডেল সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম বলেন- ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শমসেরনগর রোডে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ শাহজাহনকে আটক করে পুলিশ।
তিনি আরো জানান- শাহজান দীর্ঘদিন ধরে শহরে মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য