সুনামগঞ্জ প্রতিনিধি

১৯ মে, ২০১৫ ১২:৫৭

সুনামগঞ্জে ৫ বস্তা মদসহ আটক ২

সুনামগঞ্জ সদর উপজেলায় ৫ বস্তা মদসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব-৯) সদস্যরা। আটককৃতরা হলো দুলাল মিয়া (২৫) ও ইউনুছ মিয়া (২৪)। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা গ্রামে।

সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়ণতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ বস্তা অফিসার্স চয়েস মদসহ দুই যুবককে আটক করা হয়েছে।


আপনার মন্তব্য

আলোচিত