১৯ মে, ২০১৫ ১৬:০৬
সিলেট নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ২ অপহরণকারী ও তাদের গাড়ির ড্রাইভার । মঙ্গলবার বেলা ১ টায় তারা আটক হয়।
অপহরণকারীরা হলেন- মৌলভীবাজারেরর রাজনগরের ঘুগনিপাটি গ্রামের মৃত মতিন খানের ছেলে আরাফাত খান (২৫), বালাগঞ্জের বশিরপুর মীরবাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে মীর মো. খয়রুল ইসলাম তুহিন (২৭) এবং গাড়ির ড্রাইভার সুনামগঞ্জের বীটগঞ্জের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল কাদির।
প্রত্যক্ষদর্শীরা জানান- একটি হাইয়েস যোগে (সিলেট চ : ১১-০৫৮১) অপহরণকারীরা নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে আবুল হাসনাত (২৪) কে অপহরণ করার চেষ্টা চালায়। এ সময় তারা স্থানীয় জনতার বাধার মুখে পড়ে তারা। পরে উত্তেজিত জনতা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
অপহরণকারী আরাফাত খান ও মীর মো. খয়রুল ইসলাম তুহিন পুলিশের জিজ্ঞাসাবাদে জানান- নগরীর আম্বরখানা চন্দরটুলার আলমগীর হোসেন ব্যবসা সংক্রান্ত প্রায় ৮০ হাজার টাকা পান আবুল হাসনাতের কাছে। অনেক চেষ্টার পরও আবুল হাসনাতের কাছ থেকে টাকা আদায় করতে না পারায় তাকে তুলে আনার নির্দেশ প্রদান করেন তিনি। আলমগীর হোসেনের নির্দেশেই তারা আবুল হাসনাতকে অপহরণ করার চেষ্টা চালান।
অপহরণকারীদের বর্তমানে সিলেট কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য,আবুল হাসনাত কোম্পানীগঞ্জের ভোটদে গ্রামের আব্দুল বাশেরের ছেলে। তিনি বর্তমানে নগরীর শাহী ঈদগাহ ৩৯ নং বাসার বাসিন্দা। তিনি একজন পাথর ব্যবসায়ী।
আপনার মন্তব্য