১৯ মে, ২০১৫ ১৯:৪০
নগরীর হাওয়াপাড়ায় মরিয়াম বেগম (২৩) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মরিয়ম বেগম হাওয়া পাড়ার ১৪ দিশারী কমরিয়া ভবনের মাহফুজ আহমদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার বিকেলে মরিয়ম আত্মহনন করেন বলে জানিয়েছেন এই পরিবারের সদস্যরা। প্রেমে প্রত্যাখাত হয়ে মরিয়ম ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন বলে জানান তারা। মরিয়মের গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাইজদীহিতে।
জানা যায়, এক গাড়ি চালকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় মরিয়ম আত্মননের পথ বেছে নেয়।
তাৎক্ষণিকভাবে মাহফুজ মিয়ার পরিবারের লোকজন দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ ওসমানী হাসপাতালে পৌছেন। গৃহকর্মীর আত্মহত্যা খবর নিশ্চিত করে তিনি বলেন, কেন সে আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মন্তব্য