সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৫ ১৩:৩১

আড়াই শ’ বোতল ফেন্সিডিলসহ আটক ২

জকিগঞ্জে ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি সিএনজি গাড়ীসহ দু’জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।গতকাল মঙ্গলবার এসআই রাশেদুজ্জামানের নেতৃত্বে এসআই মনোয়ার হোসেন, সিরাজ উদ্দিন ও এএসআই রতন লাল দেব পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার নাসির নগর উপজেলার মদর আলীর ছেলে জয়নাল আহমদ (২৮) ও বাজিতপুর উপজেলার শিমুলতলা গ্রামের হাবিব আলীর ছেলে মোহন মিয়া (৩০)। পুলিশ জানিয়েছে, আটককৃতরা সিলেটের দক্ষিণ সুরমা

এলাকার কুটি মিয়ার বাসায় থেকে মোহনা নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে। এ ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে তারা মাদকের ব্যবসা করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

এ ব্যাপারে এসআই রাশেদুজ্জামান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখপূর্বক মাদক নিয়ন্ত্রন আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত