বড়লেখা প্রতিনিধি

২০ মে, ২০১৫ ২০:৪৯

বড়লেখায় ২ ডাকাত গ্রেফতার


মৌলভীবাজারের বড়লেখায় কবির আহমদ (৩৬) ও ভাংগা বাবুল মিয়া (৪২) নামের দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ এ দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কবির আহমদ উপজেলার দক্ষিণভাগ ইউপির কামিলপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র ও ভাংগা বাবুল সদর ইউপির কেছরিগুল গ্রামের মজম্মিল আলীর পুত্র। পুলিশ জানিয়েছে কবির আহমদ জিআর ৪৪ (১৪) ও ৫৯ (১৪) নং ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান দু’ডাকাত গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে এদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত