ডেস্ক রিপোর্ট

২২ মে, ২০১৫ ০৭:৪৭

শাহপরান উপশহর হেলথ সেন্টারের ভিত্তি স্থাপন আজ

আর্ক রিয়েল এস্টেট (প্রা:) লিমিটেড-এর আবাসন প্রকল্প শাহপরান উপশহর-এ ‘শাহপরান উপশহর হেলথ সেন্টার’-এর ভিত্তি প্রস্তুর স্থাপন হচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শাহপরান উপশহরে এ প্রকল্পের ভিত্তি স্থাপন করা হবে। এ উপলক্ষে এক হেলথ ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন-জাতীয় অধ্যাপক ও  ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি ব্রিগেডিয়ার(অব:) ডা: এম এ মালিক। বিশেষ অতিথি থাকবেন-ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন-সিলেট এর সেক্রেটারী ডা: মো: আমিনুর রহমান লস্কর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেট-এর পরিচালক ও সিইও কর্ণেল (অব:) শাহ আবিদুর রহমান। সভাপতিত্ব করবেন বিশিষ্ট ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

এতে সকলের উপস্থিতি কামনা করেছেন-আর্ক-এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনতাসির আলী।

আপনার মন্তব্য

আলোচিত