বড়লেখা প্রতিনিধি

২৬ মে, ২০১৫ ২১:৫২

একনেকে কুলাউড়া-শাহবাজপুর রেল লাইন প্রকল্প অনুমোদন : আনন্দ মিছিল

২৬ মে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন প্রকল্প (সংশোধিত) অনুমোদনের সংবাদে আনন্দের বন্যায় ভাসছে বড়লেখা, জুড়ী, কুলাউড়া ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রায় ৮ লক্ষাদিক মানুষ। সুত্র জানিয়েছে, ৬৭৮ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন হয়েছে।

এ বিষয়ে জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেন, এ অঞ্চলের জনগনের বহুল প্রত্যাশিত রেল লাইনটি ২০০২ সালের ৭ জুলাই তৎকালিন বিএনপি জোট সরকার বন্ধ করে দেয়। রেল লাইনটি একনেকে অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার নির্বাচনী এলাকার জনগনের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এদিকে ৬৭৮ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন হওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপিকে অভিনন্দন জানিয়ে পৌর শহরে আনন্দ মিছিল করে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন।

মিছিল পরবর্তী পথসভায় পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, জেলা যুবলীগ সহ-সভাপতি কামরান চৌধুরী, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, জেহীন সিদ্দিকী, সাবেক উপজেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক সালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম, সম্পাদক সাহেদুল ইসলাম, পৌর সভাপতি ছিদ্রাতুল কাদির আবির, সম্পাদক রেহান পারভেজ রিপন, কলেজ সভাপতি ইমরান হোসেন, সম্পাদক আব্দুর রব বাবু প্রমুখ।

আনন্দ মিছিল ও পথসভা শেষে মিষ্টি বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার কয়েকটি ইউনিয়নেও আনন্দ মিছিলের সংবাদ পাওয়া গেছে।

আপনার মন্তব্য

আলোচিত