২৭ মে, ২০১৫ ২০:২৭
যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটির সভাপতি এম. এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ কে নির্বাচিত করায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করে "জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম "সিলেট, মিছিল টি নগরীর রিকাবী বাজার থেকে শুরু করে ওসমানী মেডিকেল এলাকায় এক পথসভায় মিলিত হয়।
ফোরামের সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের ১ম সহ সভাপিত চৌধুরী মোঃ সুহেল এর সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি আব্দুস সুবহান,আবু সহিদ শাহিন,জাবেদ আলম কোরেশী,হাবিবুর রহমান হাবিব,সাদেক আহমদ জিতু ,ফোরামের যুগ্ন সম্পাদক সুয়েব আহমদ,মোঃ আল আমিন,আবু সাকের,জুনেদ আহমদ ,মাসুম বিল্লাহ,মহানগর ছাত্রদল নেতা প্রদিপ পাল,জাহেদ আহমদ,মেহরাজ ভূইয়া পলাশ,নওরাজ আহমদ মোশফাক,ইমাম উদ্দিন রুজেন,তানবীর আহমদ,ফোরামের সাংগঠনিক সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদল নেতা জহিরুল ইসলাম আলাল,সহ সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ খান রিপন,সাফওয়ান কোরেশী,প্রচার সম্পাদক এডভোকেট জুনেদ আহমদ,দপ্তর সম্পাদক এনামুল হক ভূইয়া এনাম,সহ দপ্তর সম্পাদক জুনেদ আগমদ,ফোরাম ও ছাত্রদল নেতা রকিবুল হাসান হারূন,মিনার রশিদ,ইমন আহমদ,স্বপন আহমদ,মিসবাহ উদ্দিন,মিটু আহমদ,এমিল আহমদ,মোঃআলী,মুজেদ আহমদ,সায়মন আহমদ প্রমুখ।
মিছিল শেষে সংকিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে চৌধুরী মোঃ সুহেল বলেন ,দেশের এই গণতন্ত্রের দূর্যোগ মূহুর্তে যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটি বাকশাল সরকারের বিরুদ্ধে দেশের ন্যায় প্রবাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। যুক্তরাজ্য বিএনপির কমিটিতে সিলেটের কৃতি সন্তান এম এ মালেক কে সভাপতি ও সুনামগঞ্জের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা সাবেক সফল সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করার দেশনেত্রি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর কাছে কৃতঙ্গতা প্রকাশ করেন ।
আপনার মন্তব্য