২৮ মে, ২০১৫ ১২:৫৩
বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও জালালাবাদ থানা ইলিয়াস মুক্তি ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক রাজ্জাক খান রাজকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক করে কারাগারে প্রেরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাবেসকদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র যুগ্মআহ্বায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন লস্কর, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সহিদ, যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট খালেদ যোবায়ের এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে ছাত্রদল নেতা রাজ্জাক খান রাজ এর নিঃশর্ত মুক্তি দাবী করেন।
এদিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল এক বিবৃতিতে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও জালালাবাদ থানা ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক রাজ্জাক খান রাজকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে প্রেরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি অবিলম্বে ছাত্রদল নেতা রাজ্জাক খান রাজ’র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি দাবী করেন।
আপনার মন্তব্য