ডেস্ক রিপোর্ট

২৯ মে, ২০১৫ ১৫:৫০

আ.লীগ স্বাধীনতার শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে : সুরঞ্জিত

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এম পি বলেছেন- দেশে যখন রাজাকারের বিচার কার্যক্রম চলছে তখন এক শ্রেণির লোক রাজাকার-আলবদর যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাইছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে। কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামীলীগ সরকার দেশবাসীকে সাথে নিয়ে আইনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার ার্য সম্পন্ন করবে। এ লক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে । 

এক দিনের সরকারি সফরে বৃহস্পতিবার বেলা ১ ঘটিকায় তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জের শাল্লা উপজেলার গনমিলনায়তনে আইন-শৃংখলা, সমন্বয় সভাসহ উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন ।
তিনি আরো বলেন- স্বাধীনতার শক্তি বুকে ধারণ করে বর্তমান আওয়ামীলীগ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সোনার বাংলা গড়ার স্বপ্নপূরনে মতভেদ ভুলে দেশের উন্ন্য়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দ্বীন মহাম্মদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদ আহম্মদ, পল্লী বিদুৎ বোর্ডের জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ, উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাস, ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহনী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিম চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল আমিন চৌধুরী, ডা. আবুল কালাম চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পি সি দাশ, উপজেলার সরকারী- বেসরকারী সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারি, শিক্ষক, সাংবাদিক, আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত