২৯ মে, ২০১৫ ১৮:৫২
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সিকান্দরপুর গ্রামে হাওরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জাকারিয়া নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সাতছড়ি পাহাড়ের চিমনিবিল এলাকা থেকে বানিয়াং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। সে বানিয়াচংয়ের সিকান্দরপুর গ্রামের নাইওর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বুধবর দুপুরে সিকান্দরপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রী তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি হাওরে ভাইয়ের সাথে মাছ শিকারে যায়। ফেরার সময় মেয়েটিকে একা পেয়ে একই গ্রামের জাকারিয়া জোর করে সাদবপুর ফিসারীর পূর্বে নদীর পাড়ের বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে।
এ সময় মেয়েটির শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হলে রাতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মেয়েটির খোঁজখবর নেন।
শুক্রবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে জাকারিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, জাকারিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ চুনারুঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
আপনার মন্তব্য