৩০ মে, ২০১৫ ২৩:৩৮
সিলেট জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর লামাবাজারস্থ মরহুম দেওয়ান ফরিদ গাজীর বাসভবনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত। প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী মরহুম ফরিদ গাজীর সন্তান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সমন্বয়ক কয়েছ গাজী।
জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি দেওয়ান মুরাদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান শিকদার রুমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ, সহ সভাপতি ইন্দু ভুষন দাস বিপ্লব, সহ সভাপতি অসিম পাল, সহ সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাস, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নিবাস দাস, সহ সাংগঠনিক মিন্টু সরকার, দেওয়ান আলী, বাবুল মিয়া, মো. ইউসুফ মিয়া, আমিন রাজা চৌধুরী, শারুম অয়ন।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন মিহিন পাল পান্ত, নিরব চক্রবর্তী, দেবাংশু দাস দিপ্ত, বিকাশ দেবনাথ, গোপাল দাস সোহেল, সমীরণ দাস, সুব্রত দাস, কৃষ্ণধন দাস, হাসান আহমদ, জবরুল ইসলাম জিতু, মিল্লাদ আহমদ, রুবেল হোসেন, রিয়াজুল ইসলাম, বিষ্ণু দেব, সপন আহমদ, শাহেদ, শাহাদাত, আফজল, উত্তম, জাবেদ, আবিদ, বিকাশ, পাবেল, শাহিন, ইমন, দুলাল, তাকবির, ফাহিম, রাজন, রিফাত, সাধন, স্বজন, মিনাজ, জাবেদ, আকরাম, রাসেল, জুবায়ের, পারভেজ, রনি, ইমন, দুলাল, শাহিন প্রমুখ।
আপনার মন্তব্য