নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০১৫ ১৪:৩৩

কোম্পানীগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে লক্ষধিক টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের নেতৃত্ব দেন কালারাগ বিওপি'র হাবিলদার হারুন অর রশিদ।

বিজিবি সূত্রে জানা যায়- সোমবার ভোর ৪টায় কালাবাগ বিওপির বিজিবির সদস্যরা অভিযান চালায়। এসময় কলারাগ গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্তায় ৮০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে।

উল্লেখ্য, উদ্ধারকৃত মদের সিজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

আপনার মন্তব্য

আলোচিত