০৬ জুন, ২০১৫ ২১:৩৫
বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাহেল সামাদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নি:শর্ত মুক্তি চেয়েছেন সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না।
এক বিবৃতিতে সরকারের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে জানানো হয়- "অবিলম্বে সাহেল সামাদসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে ধারাবাহিক গণ-আন্দোলনের মাধ্যমে জনতার বিজয় সুনিশ্চিত করে গনতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে কারাবন্দি সকল নেতাকর্মীকে মুক্ত করে ফুলের মালা গলায় দিয়ে বীরের বেশে বরণ করে নিতে সিলেট জেলা ছাত্রদল বদ্ধপরিকর"।
আপনার মন্তব্য