০৮ জুন, ২০১৫ ১৩:২২
সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গাজা সহ মাসুক নুর (১৯) নামক এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। মাসুক জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামের নেছার আলীর ছেলে।
সোমবার (৮ জুন) ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার মলিকপুর বৈঠকখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব কর্তৃপক্ষ তাকে আটকের ঘটনা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য