০৯ জুন, ২০১৫ ১৪:৫৬
মৌলভীবাজার সদর থানাধীন কালিঙ্গা রোড সোনাপুর গ্রামস্থ বড়বাড়ী গেটের সামনে ও পিটিআই মহিলা হোস্টেলের পিছনের রাস্তার উপর হতে ১০০ পিস ইয়াবা সহ ফজরুল জাহেদ (২৪) নামক একজনকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৮ জুন) ০৮.৪৫ মিনিটে র্যাব-৯ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
উদ্ধারকৃত ইয়াবার সিজার মূল্য ৪০,০০০/- টাকা। মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য