১৪ জানুয়ারি, ২০১৫ ১১:১২
ফাইল ছবি
হরতাল অবরোধে চোরাগুপ্তা হামলা চালিয়ে নাশকতার ঘটনা ঘটিয়েই যাচ্ছে অবরোধকারীরা। এবার ইসলামী ছাত্র শিবির তালতলায় একটি সিএনজি অটোরিক্সায় আগুন দিয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে শিবির নেতাকর্মীরা নগরীর শেখঘাট এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। মিছিটি নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় মিছিলকারীরা একটি সিএনজি-অটোরিকশা আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভায়। তবে পুলিশ আসার আগেই শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়।
আপনার মন্তব্য