সিলেটটুডে ডেস্ক

০২ জুলাই, ২০১৫ ১৭:২৫

যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিরোধে রিকাবীবাজারে মানববন্ধন

মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব(মেজনিন) কর্মসূচি জেন্ডার জাস্টিজ অ্যান্ড ডাইভারসিটি বিভাগ, ব্র্যাক সিলেটের সহযোগীতায় ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কমিউনিটি ওয়াচগ্রুপের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় নগরীর রিকাবীবাজার এলাকায় যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় র‌্যালী ও মানববন্ধনে প্রধান অতিথির ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ও মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপ সদস্য কোহিনূর ইয়াসমিন ঝর্ণা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতিকে রক্ষা করতে চাইলে অব্যশই যৌন হয়রানি ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে হবে । যৌন হয়রানি ও বাল্যবিয়ের কারণে ছেলে-মেয়ে উভয় শিশুরই মানবাধিকার লঙ্ঘিত হয় এবং এর পরিণতিতে শুধু শিশু, অল্পবয়সী নারী নয় বরং ক্ষতিগ্রস্ত হয় পুরো পরিবার ।

উক্ত র‌্যালী ও মানববন্ধনে বিশেষ অতিথির ছিলেন মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপ সদস্য ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম।

র‌্যালী ও মানববন্ধনে মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপ সদস্যদের মধ্যে মমতাজ বেগম, আনোয়ার আহমেদ এবং শিক্ষকদের মধ্যে বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, অরবিন্দ চক্রবর্তী, অঞ্জন কুমার কর, আব্দুর রহমার ও সাহানা পারভিন উপস্থিত ছিলেন । ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার ও জুনিয়র সেক্টর স্পেশালিস্ট রোকেয়া বেগম ।

র‌্যালী ও মানববন্ধনে উপস্থিত সকলে নীরবতা ভেঙে যৌন হয়রানির ও বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ এবং মেয়েশিশুর জীবনবিকাশের জন্য একটি বৈষম্যহীন-নির্যাতনমুক্ত সহায়ক পরিবেশ সৃষ্টি করে তাদেরকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে দেশের সার্বিক উন্নয়নের পথকে শক্তিশালী কারার আহবার জানান।

আপনার মন্তব্য

আলোচিত