০২ জুলাই, ২০১৫ ২২:১১
বিশ্বনাথে সংঘর্ষে আহতদের কয়েকজন
সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার ইফতারের পূর্ব মুহূর্তে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামপাশা ইউনিয়নের আমতৈলের চরাবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ও স্থানীয় বাসিন্দা বশর মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে গত মঙ্গলবার আজিজুর রহমানের চাচাতো ভাইয়র উপর হামলা করে বশর মিয়া গং। এতে ক্ষিপ্ত হয়ে উঠে আজিজুর রহমান গং।
বৃহস্পতিবার ইফতারের পূর্বে উভয়পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মন্তব্য