০৩ জুলাই, ২০১৫ ১৮:০৪
হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার বর্ধিত সভায় সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্যদের সম্মাননা দেয়া হয়েছে।
শুক্রবার সকাল এগারোটায় মৌলভীবাজার শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গনে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা কার্যকরী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে সংগঠনের জেলা শাখার প্রধান উপদেষ্ঠা এড. ফনিন্দ্র কুমার ভট্টাচার্য্যসহ উপদেষ্ঠা পরিষদের সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরন করে নেন জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এরপর গীতা,বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আরম্ব হয় সভার কাজ।
সংগঠনের জেলা শাখার সভাপতি এড. মাখন লাল দাশের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল দাশের সঞ্চালনায় প্রথমে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক এড. রাধা পদ দেব সজল। সভায় আরো বক্তব্য রাখেন উপদেষ্ঠা পরিষদের সদস্য মলয় ভূষন রায়, রজত কান্তি ভট্টাচার্য্য, করুনাময় দেব, জেলা কমিটির সহ সভাপতি নিহির কান্তি দে, আশু রঞ্জন দাশ, ইপা বড়ুয়া, বাবলী তালাং সহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন গত দেড় বছরে জেলায় চার জন আদিবাসী নারী ও শিশুকে নির্যাতন করা হয়েছে। এ সব মামলার দ্রুত বিচার কাজ সম্পন্ন করে ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবী জানান বক্তারা। মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার নিন্দাও জানানো হয় সভায়। অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন বাস্তবায়নের দাবী সহ ৭ আগষ্ঠ সিলেট বিভাগীয় সমাবেশ, ৯ আগষ্ঠ অদিবাসী দিবস পালন, ১৯ নভেম্বর সাম্প্রদায়িকতা প্রতিরোধ দিবস পালন ও ২৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশে সবাইকে ঐক্য বদ্ধভাবে যোগদানের আহবান জানান বক্তারা।
আপনার মন্তব্য