০৪ জুলাই, ২০১৫ ০১:১৫
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি একটি শক্তিশালী দল। দেশ ও মানুষের কল্যান সাধন রাজনীতীবিদদের বিশেষ কাজ। অবৈধ এই সরকারের নির্মম অত্যাচার থেকে দেশ ও দেশের মানুষকে মুক্তি পেতে বিএনপি, যুবদল, ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান এই অবৈধ সরকারের বিরুদ্ধে ঈদের পর আবার সকল কর্মীকে শক্ত হাতে মাঠ কাজ করতে হবে।
তিনি শুক্রবার দক্ষিন সুরমা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আযোজিত ইফাতার মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্য একথা গুলো বলেন।
ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় দক্ষিন সুরমা বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি কুহিনুর আহমদের সভাপতিত্বে ও যুবদল নেতা মকসুদুল করিম নোহেল ও ছাত্রদল নেতা মোর্শেদ আহমদের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন যুবদল নেতা বখতিয়ার আহমদ ইমরান, আলী আহমদ, কয়েছ আহমদ, তাজুল ইসলাম, সাহেদ খন্দকার, ছালেক আহমদ, বাবলু মিয়া, মতি মির্জা, লোকমান আহমদ, আজাদুর রহমান, নাজির হোসেন, সবুজ আহমদ, ফয়সল আহমদ, আব্দুর হান্নান, ঝুমন, জাহিদ, বাবুল, লেবু, শাহিন, ছাত্রদল নেতা শেখ নুরুর ইসলাম, মাহবুব আলম, মন্টু কুমার নাথ, রায়হানুল হক, সুমন আহমদ, আজহার আলী অনিক,হাবিবুর রহমান হাবিব, আলি নুর, তানবির আহমদ, পাবেল, মুস্তাক, পাপ্পু, রুহুল, রাজু, কামাল, সাহেদ রাব্বানি,ইমরান আহমদ, আব্দুর হক, আলী হুসেন, সেকুল, মিজান, হোসেন, সাহেদ প্রমুখ।
আপনার মন্তব্য