তপন কুমার দাস, বড়লেখা

০৪ জুলাই, ২০১৫ ২৩:১১

শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে : শাহীন আজম

‘শেখ হাসিনার দূরদর্শীতায় বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের আগেই আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বে বুকে উঁচু করে দাঁড়নোর মিশন নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে আওয়ামীলীগ সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে।’

শুক্রবার বিকালে বড়লেখার সুজানগর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্দোগে আয়োজিত ইফতার মাহফিল ও নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহীন আজমলের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত মোঃ শাহীন আজমল উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমরুল ইসলাম লালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাহিদুল মজিদ নিকুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সিলেট মহানগন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মখলু মিয়া, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান মোঃ সুয়েব আহমদ।

অনুষ্ঠানে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ.কে.এম হেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বিপুল কান্তি দাস, আতাউর রহমান শামীম, ফরহাদ আহমদ, তারেক আহমদ সহ সুজানগর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সভার শুরুতেই সংবর্ধিত নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহীন আজমলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত