বড়লেখা প্রতিনিধি

০৫ জুলাই, ২০১৫ ২৩:৪৭

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন হুইপ শাহাব উদ্দিন

জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও মৌলভীবজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন এমপি রোববার দুপুরে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

গত শুক্রবার রাত পৌনে বারটার দিকে হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি অস্বস্থিবোধ করলে জরুরী ভিত্তিতে তাকে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট নিয়ে ভর্তি করা হয়। সেখানে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটের পরিচালকের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড তাঁর শরীরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন।

খবর পেয়ে পরের দিন শনিবার জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া তাকে দেখতে যান।

৫ জুলাই রোববার মেডিকেল বোর্ড হুইপকে পূর্ণ বিশ্রামের পরামর্শ প্রদান করায় তিনি হাসপাতাল ছেড়ে বাসায় ফিরে গেছেন।

মৌলভীবজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি সুস্থ জীবনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত