নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০১৫ ০২:১৯

শাহজালাল মাজার থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

হযরত শাহজালাল (রহ.) মাজারের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে পরিচয় শনাক্ত করতে না পারার কারণে বেওয়ারিশ হিসেবেই নগরীর মানিকপীরের কবরস্থানে দাফন করা হয়েছে।

 শনিবার বিকালে শাহজালাল মাজারের পাশ্ববর্তী ঝর্ণারপাড় থেকে এই অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত করা হয়।

সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই শাহিদ আহমদ জানান, নাম-পরিচয় সনাক্ত করতে না পারায় রবিবার বিকেলে নগরীর মানিকপীরের কবরস্থানে লাশটি দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত