০৭ জুলাই, ২০১৫ ০০:৫৫
গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের চার সদস বিশিষ্ট কমিটি বাতিলের বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।
সোমবার বিকাল ৫ টার সময় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদালয়ে উপজেলা আওয়ামীলীগের ইফতার চলাকালীন সময়ে উপজেলা ছাত্রলীগের তৃণমূল নেতৃবৃন্দ উপজেলা ছাত্রলীগের চার সদস বিশিষ্ট কমিটি বাতিলের দাবিতে সংসদ সদস্য ইমরান আহমদ এর উপস্থিতিতে বিক্ষোভ করে।
এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের আশ্বাসে তারা তাদের অবস্থান থেকে সরে যায়।
এতে উপস্থিত ছিলেন,মোশাররফ হোসেন মাসুম,এ কে এম জাকারিয়া, সদরুল ইসলাম, এটি এম সামসুজ্জামান, তায়েফ, মাহবুবুর রহমান সুমন, শাফায়েত জামিল তারেক, শাহিন আহমদ, তমিজুল হক, মাসুদ হেলাল মেহেদি, আল আমিন, রুরেল, গোলাম রেজুয়ান রাজিব, ফয়েজ, সাদিক, শাহাদ, মাহবুব, জুবায়ের।
আপনার মন্তব্য